হস্ত শিল্পের বাজার : বোলপুর
বিশ্বজিৎ ভট্টাচার্য বোলপুর শান্তিনিকেতন হস্তশিল্পের জন্য বিখ্যাত হয়ে উঠেছে অনেক কাল ধরে। রবীন্দ্রনাথ নিজে গড়ে তুলেছিলেন সমবায়। দেশজ শিল্পের উদ্যোগ। যার উপকরণ কাঠ, চামড়া, সুতো, কুঁচি, পুঁতি, ফলের বীজ, ঘাস, বালি, মাটি এই সব। যেগুলি শিল্পীর হাতে এসে অমূল্য হয়ে ওঠে। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, প্রতিমাদেবী, প্রমুখরা এইসব শিল্পকে বুঝতে শিখিয়েছেন। শান্তিনিকেতনের সব কিছুতেই হস্তশিল্পের মেলা বসে। গান হয়। দেশজ শিল্প, দেশজ গান। বসনোতসব, পৌষ মেলা। হস্ত শিল্পে বোলপুরের পথপ্রান্তর আলোকিত হয়ে ওঠে। ছোটবড়ো সবাই মেতে ওঠেন মেলাতে। বোলপুর থেকে বেশ কিছুটা দূরে খোয়াইয়ে বেশ বেচা কেনার হাট এর কথা অনেকেই জেনে গিয়েছেন। মাত্র কয়েক বছর আগে থেকে সেখানে হাট বসতে শুরু করেছে। যা জানা যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রাক্তন ছাত্রী শ্যামলী খাস্তগীরের উদ্যোগে সোনাঝুরি ইউক্যালিপটাসের জঙ্গলে রাস্তার পাশে খোয়াইয়ে প্রথম হাট বসে। স্থানীয় আদিবাসীদের বাড়ীতে অবসর সময়ে তৈরি নানান জিনিসপত্র এই হাটে বিক্রি করা এবং বাংলার শিল্প সৌন্দর্যকে পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলা শুরু হয়। রবীন্দ্রনাথের সময় থেকেই স্থানীয় আদিবাসী ও প্রান্তিক মানুষদের Read More …