বৃন্দ গানে মানুষ ও সমাজ

দেবাশিস মন্ডল * সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গেই বিকাশিত হয়েছে সঙ্গীত ধারা। যুগ যুগ ধরে সমাজের শোষণ-মুক্তির সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সমবেত সঙ্গীত। কুসংস্কার, ধর্মন্ধতা, অন্যায়-অবিচার এসবের বিরুদ্ধেও সমবেত সঙ্গীত আন্দোলনের সহায়কশক্তি হিসাবে কাজ করেছে। শুধু একসঙ্গে অনেকে মিলে গাইলেই তা সমবেত সঙ্গীত হয় না। এ-জাতীয় সঙ্গীতের বিশেষ কিছু আদর্শ রয়েছে। পাশ্চাত্য সঙ্গীতে ‘কোরাল সঙ’ এবং ‘কোরাস’ এই দুটি পর্যায়ের সঙ্গীত সম্পর্কে আমরা বিভিন্ন গ্রন্থে আলোচনা দেখেছি। কোরাস ল্যাটিন শব্দ। গানের ক্ষেত্রে কোরাস বা কোরাল বলতে কোন বিশেষ রচনাকে সমবেতভাবে গাওয়া বোঝায়; যদিও তা সাধারণভাবে অপেরা, অরাটোরিও কন্টাটা এবং চার্চের গান গাওয়ার রীতিকেই বোঝায়। ইদানিং অবশ্য পাশ্চাত্য সঙ্গীতেও সমবেতভাবে গাওয়া প্রায় সব ধরনের গানকেই কোরাল সং বলা হয়। কিন্তু সমবেত সঙ্গীত সম্পর্কে আলোচনা করতে গেলে বিশেষভাবে নজর দেওয়া দরকার বিষয়গত দিকটি। যদি গানের বিষয় সমবেত আদর্শের পরিপন্থী হয় তবে তা সমবেত পর্যায়ের সঙ্গীত হতে পারে না। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে সমষ্টির স্বার্থ-বিযুক্ত কোন চিন্তা সমবেত সঙ্গীতের পর্যায়ে পড়ে না। আদিম যুগ থেকেই বেশিরভাগ Read More …

ভারতে বয়স্ক শিক্ষার ইতিহাস

১৯৭৭ সাল থেকে বয়স্ক শিক্ষা – শক্তি মন্ডল ষষ্ঠ পরিকল্পনায় সকল নাগরিকের ন্যূনতম শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। এই শিক্ষার সুযোগ-সৃষ্টির জন্য নমনীয়তা, বিভাগগুলির মধ্যে সহযোগিতা এবং সংস্থাসমূহের মধ্যে সমন্বয় গড়ে তোলার কথা ঘোষণা করা হয়। পড়া ও গণিতের বিস্তৃত করা এবং মনুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দের জন্য ব্যবহারিক দক্ষতা বিকাশ করার ব্যাপারে প্রযুক্তিকে মুখ্য হাতিয়ার হিসাবে ভাবা হয়েছিল। ভাবা হয়েছিল, প্রাথমিক সাক্ষরতার পরবর্তী ধাপগুলি হবে। সাক্ষরোত্তর চর্চা এবং গ্রামীন পাঠাগারের সুবিস্তৃত ব্যবস্থাপনার মধ্য দিয়ে ধারাবাহিক শিক্ষাক্রম এর সঙ্গে গণসংযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে, বিশেষত কক্ষপথে উপগ্রহ স্থাপনের পর নির্দেশিত পাঠক্রমেরও আয়োজন করা হবে। আগের পরিকল্পনাগুলিতে চালু বয়স্ক শিক্ষা কর্মসূচিকে এই পরিকল্পনায় আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা ভাবা হয়। ন্যূনতম প্রয়োজনীয় কমসূচির অন্তর্গত বুনিয়াদী শিক্ষার অংশ হিসাবে বয়স্ক শিক্ষাকে অন্যান্য উন্নয়নমূলক কাজ ও কর্ম বিনিয়োগ সংস্থার সহায়তায় রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ২০ দফা কর্মসূচির  মধ্যেও এটি স্থান লাভ করে। কর্মসূচির মধ্যে মহিলা, তপশিলী জাতি, উপজাতি, কৃষি-মজুর, বস্তিবাসি প্রভৃতি সমাজের দুর্বলতর অংশগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংস্থাগুলি, যারা Read More …

The Artistry of Kolkata Tabla Makers: A Harmonious Blend of Tradition and Craftsmanship

Biswajit Bhattacharjee Abstract: Kolkata, a prominent center for tabla manufacturing in India, has distinguished itself with a unique approach to crafting this revered percussion instrument. The tablas produced in Kolkata, known for their exceptional sound quality, are crafted from heavy wood, setting them apart from those made in Mumbai, Delhi, and Varanasi. The use of dense wood is believed to enhance the resonant sound of the Kolkata tabla. Notable features include smaller heads and a preference for heavier wood compared to other regions like Jaipur. The skilled artisans in Kolkata contribute significantly to the melodious and clear tones produced by the tabla and baya. The meticulous craftsmanship, particularly in the intricate black gab work on the tabla, adds an aesthetic dimension to the instrument. The success of Kolkata’s tabla makers is attributed not only to superior raw materials but also to the artisans’ exceptional artistic skills, combining technical prowess and musical understanding. Regarded as one Read More …