গানের সূত্রে নাট্যের মালা’ এবং নাট্যের সূত্রে গানের মালা’ : একটি সমীক্ষা
ডঃ ভীষ্মদেব চট্টোপাধ্যায়, ভার প্রাপ্ত অধ্যক্ষ, পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমান (এক) তিনটি গীতিনাট্য বাল্মীকি-প্রতিভা, ‘কালমৃগয়া এবং মায়ার খেলা সম্পর্কে আমার এই আলোচনা। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ছাত্র-ছাত্রীদের পড়তে হয় গানের সূত্রে নাট্যের মালা ও নাট্যের সূত্রে গানের মালা সম্বন্ধে। আলোচ্য তিনটি গীতিনাট্যের কোনটিতে নাটক হচ্ছে সূত্র এবং গান হচ্ছে মালা, আবার কোনটিতে গান হচ্ছে সূত্র এবং নাটক হচ্ছে মালা। বর্তমান কালের পরীক্ষার্থীরাও একই বিভ্রমে বিভ্রান্ত, কলম ধরা ডান হাত গালে দিয়ে ভাবতে বসে, উদোর পিন্ডি বুদোর ঘাড়ে হয়ে যাবে না তাে! এই বিভ্রান্তি আসে কবিরই আলঙ্কারিক ভাষাকে ভালোভাবে বুঝতে না পারার জন্য। জ্যোতিরিন্দ্রনাথের পিয়ানোর সুর ঝঙ্কার কে অবলম্বন করে, তরুণ রবীন্দ্রনাথ এবং অংশত অক্ষয়চন্দ্র চৌধুরী বাল্মীকি-প্রতিভার গানগুলো রচনা করেন। নাট্য ও সংগীতের অভিনয়, সংযোজন, বিয়োজন চলেছে বেশ কিছু দিন। বছরখানেক পর, ঐ একই আদলে রবীন্দ্রনাথ রচনা করলেন কালমৃগয়া। তখন রবীন্দ্রনাথের বয়স ২১ বছর। বাড়তি যোগ হােলাে আপন কল্পনায় বনদেবতা ও বনদেবী নৃত্যগীত। পাঠকবৃন্দ সবাই জানেন রামায়ণ উভয় গীতিনাট্যেরই আখ্যানগত অবলম্বন। আরো বছর চারেক Read More …