রাগ আলাপ : নিবদ্ধ ও অনিবদ্ধ সঙ্গীতের প্রভাব
ডঃ জয়ন্ত কুমার মল্লিক কণ্ঠসঙ্গীত বিশেষ করে ধ্রুপদ ও খেয়ালের আলাপের যথেষ্ট সুযোগ আছে। সুযোগ বললে ভুল হবে। আলাপের একটি রীতি ও নিয়ম আছে। তার কারণ আলাপ শব্দটির একটি সাধারণ অর্থই হল পরিচয়। অর্থাৎ রাগের পরিচয় বা রাগ সম্পর্কে যে জানান দেওয়া সেটির প্রথম কাজ আলাপই করে। এর একটা দিক হল শাস্ত্রীয় দিক আর একটি দিক হল শ্রোতা বা বিশেষজ্ঞ ও সমাজদার শ্রোতার সামনে তুলে ধরা রাগটির সম্পর্কে। আর একটি দিক হল যিনি রাগটি পরিবেশন করছেন সেই শিল্পীর সেই রাগ সম্পর্কে নিজের দৃঢ় আস্থা এবং শ্রোত্রী মন্ডলীকে নিজের সম্পর্কে ও রাগ সম্পর্কে জানানো। কারন শাস্ত্রীয় বা অন্য যেকোন সঙ্গীতের ক্ষেত্রি (বি ‘ষ করে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে) শ্রোতারা একটা আসা বা বিশ্বাস নিয়ে আসেন যে যিনি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করছেন তার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের শাস্ত্রীয় দিক (তত্ত্ব) এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের (ব্যবহারিক দিক) উভয় দিকের একটি সম্পূর্ণতা আছে যেটি শ্রোতাদের মানসিকতাকে আস্বস্থ করে। ফলে একথা বললেই হয় যে শাস্ত্রীয় সঙ্গীতের (রাগ Read More …