আমার নৃত্যগুরু পদ্মশ্রী থিংবাইজম বাবু সিংহ
ডঃ সুমিত বসু, অধ্যাপক, সংগীত ভবন সালটা ছিল ১৯৯১, ডিসেম্বর মাসের খুব ঠান্ডায় পৌছালাম মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল শহরে। অনেক রাত করে চলে এলাম প্রসিদ্ধ নাট্যব্যক্তিত্ব পদ্মশ্রী রতন থিয়ামের বাড়িতে। সঙ্গে একটি চিঠি যেটি লিখে দিয়েছিলেন বিখ্যাত নৃত্য সমালোচক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ সুনীল কোঠারী জী। আমার খুব প্রিয় মানুষ। জহরলাল নেহেরু মনিপুর ডান্স আকাদেমিতে নাচ শিখবো বলে ভর্তি হওয়ার জন্য লিখে দিয়েছিলেন। ওই রাত্রে ওঝা রতন আমাকে ইস্টার্ন স্টার হোটেলে রেখেছিলেন। পরের দিন তাঁর সংগে গেলাম আমার বহু প্রতিক্ষিত জহরলাল নেহেরু মনিপুর ডান্স আকাদেমি। পরিচয় হলো আকাদেমির তৎকালীন ডাইরেক্টর বিখ্যাত মনিপুরী লেখক কে এইচ প্রকাশ সিংহ ও প্রিন্সিপাল গুরু সিংহের সঙ্গে। কিভাবে কথা বলব বুঝতে পারছিলাম না। যদিও ওনারা হিন্দিতে কথা বলছেন। কিন্তু বাকিরা সবাই শুধু মনিপুরী ভাষা জানেন। আমি বিস্ফারিত চোখে চারিদিকের অসাধারণ সৌন্দর্যকে উপলব্ধি করছি ধীরে ধীরে। সুনীল কোঠারীর কথা ও আমার রবীন্দ্রভারতীর কথা শুনলেন গুরুজি। আমার নৃত্য দেখলেন। আলাদা এক বিশেষ দিনে সমস্ত বন্ধুদের সামনে আমার Read More …