ঠুমরি ও বিদূষী সবিতা দেবী-তন্ময় মজুমদার
Assistant professor Raja Narendralal Khan Women’s College (Autonomous) Ph.D. Scholar, Visva-Bharati University, Sangit Bhaban সময়ের সাথে সাথে মানুষ নতুন উপায়ে সংগীত গ্রহণ করার চেষ্টা করেছিলেন। যার ফলস্বরূপ আমরা পাই গানের নতুন নতুন ধারা। প্রাচীনকালে উপশাস্ত্রীয় সংগীত ছাড়া যে সংগীতের প্রচলন ছিল তা হল ধ্রুপদ সংগীত, আজ থেকে প্রায় তিনশত থেকে চারশত বছর পূর্বে প্রচলন ছিল শাস্ত্রীয় সংগীত ধ্রুপদ এবং মুঘল শাসনের আগমনের পর আবির্ভাব ঘটে খেয়াল গানের। এরপর ক্রমবিবর্তন এর হাত ধরে ধীরে ধীরে ভারতীয় সংগীতে স্থান করে নেয় বিভিন্ন উপশাস্ত্রীয় সংগীত যেমন গজাল, ঠুমরি, দাদরা ইত্যাদি। আর এই উপশাস্ত্রীয় সংগীত গুলির মধ্যে উত্তর ভারতীয় সংগীতের জনপ্রিয় গানের ধারা গুলির মধ্যে ঠুংরির একটি বিশেষ স্থান রয়েছে। এই ঠুংরির দুটি অঙ্গ কে আমরা সর্বত্র লক্ষ্য করি যা হলো পুরব অঙ্গ ও পাঞ্জাব অঙ্গের ঠুংরিকে। পূরব অঙ্গের ঠুংরিকে যে সকল শিল্পী ভারতীয় সংগীতের শীর্ষস্থানে নিয়ে গেছে তাদের মধ্যে অন্যতম হলেন সিদ্ধেশ্বরী দেবী, গিরিজা দেবী, সবিতা দেবী প্রমুখ। সাবিতা দেবী হলেন প্রসিদ্ধ ঠুংরি গায়িকা সিদ্ধেশ্বরী দেবীর মেয়ে Read More …