মহাজনী পদে মানবতা
নাজমুল হক ” যে খুঁজে মানুষে খুদা সেই তো বাউল বস্তুতে ঈশ্বর খুঁজে পাই তার উল পূর্ব জন্ম না মানে ধরা দেয় না অনুমানে মানুষ ভজে বর্তমানে হয় রে কবুল। বেদ তুলসী মালা টেপা এসব তারা বলে ধুঁকা শয়তানে দিয়ে ধাপ্পা করে ভুল মানুষে সকল মেলে দেখেশুনে বাউল বলে দীন দুদ্দু কি বলে লালন সাঁইজির কুল।‘[i] ——দুদ্দু শাহ ‘চুয়াডাঙ্গার সাধক-শিল্পী লতিফ শাহর কণ্ঠে শোনা এই গানটির রচয়িতা হলেন বাংলাদেশের ঝিনাইদহ অঞ্চলের বাউল সাধক দুদ্দু শাহ। উপর্যুক্ত সংগীতের বাণীতে ‘বাউল মত’ তথা বাউলতত্ত্বের মূলকথাটা অত্যন্ত সহজ-সরলভাবে প্রকাশ পেয়েছে। কেননা বাংলার বাউলদের মূল পরিচয়ের প্রধানতম একটি দিক হলো, তাঁরা মানুষেই স্রষ্টার সন্ধান করেন। দ্বিতীয় দিক হলো, তাঁরা প্রচলিত ধর্মগোষ্ঠীর লোকদের মতো অনুমানে বিশ্বাস করেন না, এমনকি পূর্বজন্ম বা জন্মান্তরবাদকে মানতে নারাজ; তৃতীয়ত বেদ তুলসী মালা টেপাকে তাঁরা ধোঁকার কাজ বলে গণ্য করেন। আসলে, প্রচলিত ধর্মীয় চেতনার বাইরে দাঁড়িয়ে বাংলার বাউল মত মূলত ‘মানুষে সকল মেলে’- এই তত্ত্বের জন্ম দিয়েছে।‘[ii] লালন সাঁইজির প্রথমদিকের ভাব শিষ্য দুদ্দু শাহ -র Read More …