রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান ও তৎকালীন সমাজ – ডঃ মৌসুমী পাল
Abstract :- রবীন্দ্রনাথের স্বদেশচেতনা তাঁর সাহিত্যের একটি বাদী সুর। তাঁর কিশোর জীবন থেকে প্রাক্-প্রয়াণ কাল পর্যন্ত গদ্যে, কবিতায়, সংগীতে নানাভাবে পরাধীন ভারতবর্ষের মর্মবেদনাকে তিনি ব্যক্ত করেছেন। তাঁর জন্ম হয়েছিল দেশীয় ভাবনায় অনুপ্রাণিত এক পরিবারে। পাশ্চাত্য শিক্ষায় যে পরিবারের সকলে যথেষ্ট দীক্ষিত ও শিক্ষিত হলেও স্বদেশী ভাষা, স্বদেশী আচার-আচরন এবং স্বদেশ সংস্কৃতি সম্পর্কে এই পরিবারের সকলেই ছিলেন অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ। সেই কারণে রবীন্দ্রনাথ জীবনের প্রথম থেকেই বৃহত্তর জাতীয় রাজনীতি সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। একদা তিনি কংগ্রেসের অধিবেশনে অংশগ্রহন করেছেন, উদ্ধোধনী সংগীত পরিবেশন করেছেন। ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে পরিচিত ছিলেন। গান্ধীজি রবীন্দ্রনাথকে গুরু বলে সম্বোধন করতেন। জওহরলাল নেহেরু রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন মানুষ ছিলেন। নেতাজি সুভাষচন্দ্রকে রবীন্দ্রনাথ কী পরিমানে স্নেহ করতেন তা আমরা জানি। তাঁর যৌবনকাল থেকে দাদাভাই নৌরজি, বাল গঙ্গাধর তিলক প্রভৃতি উত্তর ও দক্ষিন ভারতীয় নেতারা কলকাতার ঠাকুর পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন। তাঁর শেষ জীবনে তরুণ নেতাদের প্রায় সকলকেই রবীন্দ্রনাথ ব্যক্তিগতভাবে চিনতেন। রবীন্দ্রনাথের গান কন্ঠে নিয়ে আমাদের Read More …