বর্তমান সময়ে বঙ্গে মণিপুরী নৃত্যচর্চার অবস্থান : সমস্যা ও বিশ্লেষণ – তন্ময় পাল
গবেষক, মণিপুরি নৃত্য রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও নাটক বিভাগ, সঙ্গীত ভবন, বিশ্বভারতী ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম একটি শাস্ত্রীয় নৃত্য হল মণিপুরী নৃত্য যার জন্ম উত্তর- পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য মণিপুরে। শাস্ত্রীয় মণিপুরী নৃত্যের সৃষ্টি হওয়ার পিছনে যে দুটি প্রধান উপাদান কাজ করেছিল তার প্রথমটি হল ধর্ম এবং হল দ্বিতীয়টি সাহিত্য এই দুটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ তথা বাংলার অবদান অনস্বীকার্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মণিপুরে আগমনের পর মৈতৈ১ সংস্কৃতিতে আমূল পরিবর্তন এসেছিল, যুক্ত হয়েছিল দুটি প্রধান বিষয় রাসলীলা ও সংকীর্তন, যা ভারতীয় সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছে। একটা সময় পর্যন্ত মণিপুরী নৃত্য শুধুমাত্র ভক্তি বা উপাসনার অঙ্গ হিসাবে পরিবেশিত হয়ে এসেছে তা কোন অর্থে বিনোদনের জন্য ছিল না। যদিও ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে বেশ কিছুটা দূরত্বে অবস্থানের জন্য ভারতের বাকি অংশ তথা বিশ্বের মানুষের কাছে মণিপুরী নৃত্য মণিপুরী সংস্কৃতি বহুল প্রচলিত ছিল না। পরবর্তীতে গুরুদেব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে মণিপুরী নৃত্য বিশ্ব দরবারে পৌঁছায়। এক্ষেত্রে বিশেষ অবদান ছিল শ্রী উদয়শঙ্কর ও Read More …