ইউরোপের ঐতিহ্য, শিক্ষা ও আমাদের ৫১ দিন
শক্তি মণ্ডল ও মায়া মণ্ডল আমাদের প্রিয় কবি জীবনানন্দ লিখেছিলেন, “বাংলার মুখ আমি দেখিয়াছি। তাই আমি পৃথিবীর বাপ খুঁজিতে যাই না আর।” তিনি বিভোর ছিলেন বাংলার রূপ-মাধুর্যে। তবে কবি রবীন্দ্রনাথ যখন আহ্বান জানান, “আপন হতে বাহির হয়ে বাইরে পাড়া”, তখন আর বাইরের ডাকে সাড়া না দিয়ে উপায় থাকে না। আমাদের মেয়ে রিনি (সংকলিতা), গত দশ বছর ধরে রয়েছে জার্মানিতে গবেষণার কাজে। এখন পি-এইচ. ডি করে সেখানেই অধ্যাপনা করেছে। তারই একান্ত আগ্রহে, পরিকল্পনায় ও ব্যবস্থাপনার ইউরোপের কয়েকটি দেশে ঘুরেছি। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। মাঝখানে আমাদের ছেলে সুমু (সায়ন্তন) এবং পুত্রবধূ সঞ্চারী কয়েকদিন আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ইউরোপের মোট ৬টি দেশের অংশবিশেষ ঘুরে দেখেছি। জার্মানি, ইতালি, ভ্যাটিকান সিটি, স্পেন, সুইজারল্যান্ড ও ফ্রান্স। পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে ইউরোপের পুরোটাই রয়েছে উত্তর গোলার্ধে। তাই এখানে সারা বছরই শীত। তবে হয়তো বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এবার এখানে শীতের প্রকোপ ছিল কিছুটা কম। আমরা জানি, ইউরোপের ভূখণ্ড ভারতের ৩.১ গুণ। কিন্তু জনসংখ্যা ভারতের Read More …