Month: July 2021
Humanistic Philosophy of Lalon and Tagore Song
Dr. Srabani Sen, Associate Professor, Department of Music, Tarakeswar Degree College, Tarakeswar, Hooghly, e-mail-srabanisn1@gmail.com Mobile no- 6290242709 Dr. Srabani Sen Assistant Professor, Department of Music, Tarakeswar Degree College, Tarakeswar, Hooghly e-mail-srabanisn1@gmail.com Mobile no- 6290242709 Baul is a secular sect ( Lokayata Darsana). Baul the popular cultural way of life, is mainly dependent upon songs which are written by Lalon also known as Lalongiti. Lalon Fakir is the main pioneer and the greatestspokesperson of the Baul tradition. Baul songs reflect the Baul philosophy of Dehototto. Lalon’s philosophy of humanity rejects all distinctions of caste, class and creed and takes a stand against religious conflicts and racism. They have no social and religious hierarchy in their tradition. They always keep themselves engaged in searching for manera manusa. Rabindranath Tagore’s intimate involvement with Bauls, their philosophy and their songs. Their relationship with Bauls began when Tagore was introduced to their songs during his middle youth at Shelaidaho. Rabindranath Read More …
Contents
Volume III. No. IV. : July-August 2021 Angashuddhi : Bharatnatyam Dance -NrityaChuramani Rahul Dev Mondal Page 1-4 রাঢ় বাংলার লোকসংগীতে আধুনিকতা-দেবাশিস মণ্ডল Page 9-14 শিশুশিক্ষার উপকরণে ছন্দ : বিদ্যাসাগর ও আধুনিক প্রজন্ম Page 15-16 চিত্তপটে নাট্যভাবনা-কৃষ্ণপদ দাস Page 17-29 ঠাকুরবাড়ির দুই সংগীত বিদুষী : প্রতিভা ও ইন্দিরা– ড. জয়ন্তী মণ্ডল Page 30-35 ইউরোপের ঐতিহ্য, শিক্ষা ও আমাদের ৫১ দিন-শক্তি মণ্ডল ও মায়া মণ্ডল Page 36-45 রবীন্দ্রনাথের বাউল দর্শন ও সঙ্গীত-ড. শ্রাবণী সেন
Angashuddhi : Bharatnatyam Dance
Author : NrityaChuramani Prof. Rahul Dev Mondal ( Assistant Professor , Rabindra Bharati University, Department of Dance ) Bharatanatyam dancer is said to possess Angashudhi. Anga meaning body parts, and shudhi means perfection or purity. The Natyashastra has shlokas describing how to perform all the above movement. Anagalakshana means the way of moving the body parts. There are 5 different types of Angalakshana. Before we get into this let’s understand how the entire body is defined and categorized. The entire body is divided into three like Anga, Pratyanga and Upanga. The pratyanga and upanagas should move along with the Angas. : 1.Anga : : “This includes Shiras (Head), Hastas(two palms), Vakshas (chest), Parshwa (the two sides), Kati (two sides of the waist) and the Padas (legs)” The Sloka Anganyatra shirohastou Vaksha parshwa kateetatou Paadaviti shaduktaani Greevamapyaparae jaguhu 2 2.Pratyanga : : “This includes Skanda (Shoulders), Bahu (Arms), Prshtam (back), Udaram (stomach),Uru ( thighs) and Janks Read More …
রাঢ় বাংলার লোকসংগীতে আধুনিকতা
দেবাশিস মন্ডল বহুকাল আগেই বাংলায় নগরায়ণ শুরু হয়েছিল। সেসময় এই নগরায়ণে স্থানীয় মানুষদের ও দেশজ উপকরণের প্রাধান্য ছিল বেশি। ফলে লোক সংস্কৃতির উপকরণের বৈপরিত্য ঘটেনি। ইউরোপে শিল্পবিপ্লবের সাথে সাথে যান্ত্রিক সভ্যতার বিকাশ ঘটে। শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নয়ন সাধনের ফলে সারা বিশ্বে এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে বাংলায় ইংরেজদের বানিজ্য ও ভারত শাসনের সুবাদে এদেশেও শিল্পের আগমন হয়। প্রযুক্তির ও শিল্পের উন্নয়নের সাথে সাথে লোকশিল্পের নানা উপকরণ তৈরিতেও আধুনিক প্রযুক্তির ছাপ লক্ষ্য করা যায়। মোটর চালিত ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, ছাপাখানা, নানা ধরণের কল কারখানার সাথে সাথে বানিজ্যিক প্রয়োজনে এবং যাতায়াতের সুবিধার কারনে কলকাতাকে কেন্দ্র করে বাংলায় নগরায়নের বিকাশ হতে থাকে। প্রথমাবস্থায় এই নগরায়ণের গতি ছিল কম, ক্রমে তা একটু একটু করে বাড়তে থাকে। তখনও বাংলার পথে প্রান্তরে ভূস্বামীদের দাপট অব্যাহত ছিল। কলকাতার সন্নিহিত কিছু জায়গায় শহুরে হওয়া নবজাগরণের ঢেউ এখানে ওখানে তরঙ্গ তুলেছিল। কিন্তু তার গতি ছিল মন্থর। তাই বাংলার পথে প্রান্তরে প্রতিদিন শোনাযেত বাউল,ভাটিয়ালি। বিভিন্ন আসরে কবিগান,তরজা, খেউড়,আখড়াই, রামযাত্রা, রামায়ণ গানের Read More …
শিশুশিক্ষার উপকরণে ছন্দ : বিদ্যাসাগর ও আধুনিক প্রজন্ম
দেবাশিস মণ্ডল লেখাপড়া শেখার শুরুতে ছড়া গান, কবিতাকে প্রাধান্য দেওয়ার রীতি সারা পৃথিবীতে সব ভাষাতেই প্রচলিত পদ্ধতি। ছন্দে পাঠ স্মৃতিতে সহজেই স্থান করে নেয় বলেই প্রাথমিক শিক্ষার উপকরণ রচয়িতারা অনেক জটিল নীতিকথাও ছন্দের মাধ্যমে শিশু কিশোরদের অন্তরে প্রবেশ করিয়ে দেবার জন্য সচেষ্ট হন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তাই করেছেন। তার বর্ণপরিচয় প্রথম ভাগ এ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলি এমনভাবে সাজানো যাতে ছন্দের সৌন্দর্য অনুভূত হয়। প্রতিটি বর্গের মধ্যে কী অদ্ভূত ছন্দ লুকিয়ে আছে। যা শিক্ষার্থীদের ক্লান্তি বোধ করতে দেয় না। এর পরের অংশে যেখানে ব্যঞ্জনবর্ণগুলি এলোমেলো করে লেখা হয়েছে, সেখানেও ছন্দ বর্জিত হয়নি। পরের পৃষ্ঠায় বর্ণযোজনায় অজ-আম, ঈট-ঈশ, উট-ঋণ, এক-ওল ছন্দের বন্যা বইয়ে দেওয়া নাহলেও ছন্দের ছাঁদেই পর পর লেখা হয়েছে বইটি। পরে অচল-অধম, আলয়-আসন। কিংবা যাই-ভাই, চাই-পাই, ঝাউ-লাউ, খাও-দাও। আ-কারান্ত শব্দ শেখানোর জন্য তিনি লিখেছেন, ছাগল-পায়স, বালক-সাহস ইত্যাদি। ঊনস্বার (ং) শেখানোর সময় লিখেছেন, অংশ-বংশ, হংস-মাংস,সিঙ্ঘ-হিংসা, এবং-বরং। প্রথম বাক্য নির্মান শেখানোর জন্য লিখেছেন, বড় গাছ। ভাল জল। লাল ফুল। ছোট পাতা। পথ ছাড়। জল খাও। হাত ধর। বাড়ি Read More …
ঠাকুরবাড়ির দুই সংগীত বিদুষী : প্রতিভা ও ইন্দিরা
৩০ ডঃ জয়ন্তী মন্ডল রবীন্দ্রনাথ তখন বিলেতে। জোড়াসাঁকো বাড়িতে বইছে গীতিনাট্যের হাওয়া। রবীন্দ্রনাথের অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথের ‘মানময়ী’ গীতিনা্ট্যের জোড়াসাঁকোর বাড়ির আনাচে কানাচে। জোড়াসাঁকোর বাড়িতে ‘মানময়ী’র অভিনয় হলো কয়েকবার। এমন সময় রবীন্দ্রনাথ বিলেত থেকে এসে পড়লেন। রবীন্দ্রনাথ লিখে ফেললেন অপেরা স্টাইলে গীতিনাট্য ‘বাল্মিকীপ্রতিভা’। সঙ্গে সঙ্গে শুরু হল গীতিনাট্যের মহড়া। এবারের দর্শকাসনে কেবল ঘরের লোকজন নয় ‘বিদ্বজ্জন সভা’র বাইরের সদস্যরাও থাকবেন। মহর্ষি ভবনের বাইরের তিন তলার ছাদে স্টেজ বাঁধা হল। রবীন্দ্রনাথ সাজলেন বাল্মিকী। রবীন্দ্রনাথের দাদা হেমেন্দ্র কন্যা প্রতিভাদেবী হলেন সরস্বতী। লক্ষী সাজলেন বিবি অর্থাৎ কবির আর এক দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরাদেবী। মঞ্চে বীণা হতে প্রতিভা দেবীকে দেখে দর্শক একেবারে স্তব্ধ এবং উচ্ছ্বসিত। তবে মঞ্চে প্রতিভা দেবীর আগমন এটা প্রথম নয়। এর আগে ‘বিদ্যোৎসাহিনীসভা’য় প্রতিভাদেবীর গান ও সেতার শুনে খুশি হয়ে শৌরীন্দ্রমোহন ঠাকুর তাকে দিয়েছিলেন স্বরলিপির বই। রঘুনন্দন ঠাকুর দিয়েছিলেন বিশাল তানপুরা। মঞ্চে গান গাওয়া অভিনয় ঠাকুরবাড়ির মেয়েদের কাছে নতুন নয়। কিন্তু প্রতিভাদেবীর মা, জেঠিমা, কাকি্মা, পিসিমারা জোড়াসাঁকো বাড়ির সদস্যদের সামনেই সেসব গান বা অভিনয় করেছেন বা হাজির Read More …
গানের রবীন্দ্রনাথ: বিবর্তনের ধারায় – ড. রাজশ্রী ভট্টাচার্য
Abstract This paper explores the concept of poetic sensibility and romantic imagination through the theoretical formulations of William Wordsworth and its resonances in Bengali literary thought, particularly in the works of Rabindranath Tagore. Wordsworth’s seminal ideas expressed in Lyrical Ballads—especially his definition of the poet as “a man speaking to men”—redefine poetic creativity as an intensified form of human sensibility and emotional responsiveness. The study further examines critical interpretations of Romantic imagination by scholars such as Andrew Welsh and Herbert Read, highlighting notions of depth, emotional overflow, and “Romantic Extravagance.” In parallel, the paper analyses Tagore’s reflective prose and lyrical expressions to demonstrate how Romantic ideals are reinterpreted within the Bengali cultural and philosophical milieu. Through textual comparison and critical reflection, the study reveals a shared emphasis on heightened perception, emotional authenticity, and the transcendental dimension of poetic experience. Ultimately, it argues that Romantic poetic consciousness is not confined to a historical movement but represents Read More …
ইউরোপের ঐতিহ্য, শিক্ষা ও আমাদের ৫১ দিন
শক্তি মণ্ডল ও মায়া মণ্ডল আমাদের প্রিয় কবি জীবনানন্দ লিখেছিলেন, “বাংলার মুখ আমি দেখিয়াছি। তাই আমি পৃথিবীর বাপ খুঁজিতে যাই না আর।” তিনি বিভোর ছিলেন বাংলার রূপ-মাধুর্যে। তবে কবি রবীন্দ্রনাথ যখন আহ্বান জানান, “আপন হতে বাহির হয়ে বাইরে পাড়া”, তখন আর বাইরের ডাকে সাড়া না দিয়ে উপায় থাকে না। আমাদের মেয়ে রিনি (সংকলিতা), গত দশ বছর ধরে রয়েছে জার্মানিতে গবেষণার কাজে। এখন পি-এইচ. ডি করে সেখানেই অধ্যাপনা করেছে। তারই একান্ত আগ্রহে, পরিকল্পনায় ও ব্যবস্থাপনার ইউরোপের কয়েকটি দেশে ঘুরেছি। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। মাঝখানে আমাদের ছেলে সুমু (সায়ন্তন) এবং পুত্রবধূ সঞ্চারী কয়েকদিন আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ইউরোপের মোট ৬টি দেশের অংশবিশেষ ঘুরে দেখেছি। জার্মানি, ইতালি, ভ্যাটিকান সিটি, স্পেন, সুইজারল্যান্ড ও ফ্রান্স। পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে ইউরোপের পুরোটাই রয়েছে উত্তর গোলার্ধে। তাই এখানে সারা বছরই শীত। তবে হয়তো বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এবার এখানে শীতের প্রকোপ ছিল কিছুটা কম। আমরা জানি, ইউরোপের ভূখণ্ড ভারতের ৩.১ গুণ। কিন্তু জনসংখ্যা ভারতের প্রায় অর্ধেক (৫৭%)। প্রসঙ্গত স্মরণ Read More …
চিত্তপটে নাট্যভাবনা
কৃষ্ণপদ দাস ভূমিকা –– রুশ নাট্যকার লেবেডফের হাত ধরেই বাংলা নাটকের সূচনা – এ কথা কোনদিনই অত্যুক্তি হবে না । কেননা রুশদেশীয় নাট্যকার লেবেডফ এদেশে এসে এদেশের সংস্কৃতিতে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে এদেশের ভাষা শিক্ষা জরুরী বলে মনে করলেন । স্থির হল শ্রদ্ধেয় গোলকনাথ দাসের তত্ত্বাবধানে বাংলা ও সংস্কৃত ভাষা রপ্ত করবেন । টানা সাত বছর ভাষা চর্চা করে শেষ পর্যন্ত তৈরি করলেন বাংলা নাটক । যদিও অনুবাদ নাটক – তবু বিদেশীর সৃষ্টি বাংলা নাটক তো বটে । নাটক দুটি ‘Disguise’ এবং ‘Love is the Best Doctor’. বাঙালী নাট্যকার হিসেবে প্রথমেই আসেন রামনারায়ণ তর্করত্ন বা নাটুকে রামনারায়ণ । তবে নাটকে আধুনিকতা এলো মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে । তারপর উঠল পালাবদলের ঢেউ । পরাধীনতা–বঙ্গভঙ্গ–বিশ্বযুদ্ধ–সাম্রাজ্যবাদ–যড়যন্ত্র মামলা–নিয়ন্ত্রণ আইন–ভাষা–সভ্যতা–সংস্কৃতি–কোম্পানির থিয়েটার–পেশাদারি থিটেয়ার–গণনাট্য–নবনাট্য–গ্রুপ থিয়েটার সর্বত্র । এই পালাবদলের সূরে আগুন জ্বালিয়েছিল রাজনৈতিক পরিস্থিতি । নাট্যকারের হাতে যখন এসব বিষয় ‘নাটক’ হয়ে উঠতে লাগল তখনই বিধিনিষেধের বন্যা ধেয়ে আসতে লাগল । তবু নাটক একাধারে আনন্দনায়ক এবং বার্তাবাহক – তাই নাট্যশিল্পকে বাঁচাতে Read More …