অধ্যাপিকা শিশিরকণা বুঝিয়ে গেলেন, বাঙালির সংস্কৃতি বলে আর কিছু নেই
পণ্ডিত অনিন্দ ব্যানার্জির হোয়াটস আপ থেকে শিশিরকণা বুঝিয়ে গেলেন, বাঙালির সংস্কৃতি বলে আর কিছু নেই বাংলার সংস্কৃতি নিয়ে ইদানীং খুব লেখালেখি, কথা চালাচালি হচ্ছে চারদিকে। বাঙালির সংস্কৃতির বিপন্ন, বাঙালি ক্রমেই বাংগালি হয়ে যাচ্ছে—অনেক লোককে গভীর উদ্বেগের সঙ্গে বলতে শুনছি। কেন রে সংস্কৃতিকে বিপন্ন করিস তোরা? কত দুশ্চিন্তার লোক এক কথায় এসে হাজির। ভালো, ভালো, বাংলার সংস্কৃতি নিয়ে চারদিকে মাথাব্যথা। কিন্তু দিন দুই আগে একটা ঘটনা দেখে ভাবতে ইচ্ছে করে, বাঙালির সংস্কৃতি বলে আদৌ আছে কিছু? আমি নিশ্চিত, আর নেই। যা ছিল, নির্বাচনের হট্টমেলায় ফুলে-ফুলে কাস্তে, হাতে সব সাফ হয়ে গিয়েছে। যা পড়ে রয়েছে, তা অতীতের কিছু জাবরকাটার ঘটনা। আমরা কেউই আর বাংলা সংস্কৃতি নিয়ে গলা ফাটানোর জায়গায় নেই। আমরা মনেই রাখি না আমাদের গর্ব। গলা পর্যন্ত রাজনীতির নোংরা জলে ডুবিয়ে সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। শুধু রাজনীতিকদের, বাইরের লোকদের দোষ দিয়ে লাভ কী? গত কাল ৯ মার্চ, ২০২১ তারিখে সকালে নয়াদিল্লিতে মেয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন কিংবদন্তি বেহালা শিল্পী শিশিরকণা ধর চৌধুরী। ভোটের গন্ধে গন্ধে Read More …