প্রসঙ্গ বিশ্ব নৃত্য দিবস
রাহুল দেব মণ্ডল (নৃত্যশিল্পী ও অধ্যাপক ) কলাতত্ব থেকে রসতত্ব ও সৃষ্টি তত্বের নান্দনিক আঙ্গিক প্রকাশ মাধ্যমের ভাবনাত্বক প্রয়োগীক উপস্থাপনা হল নৃত্য । আর এই নৃত্যকে বিশ্বব্যাপী সম্প্রসারণের লক্ষে বিশ্ব নৃত্য দিবসের আয়োজন করা হয়েছে ২৯ শে এপ্রিল এই দিনটিকে । বিশ্বের ১৯৫ টি দেশ সরাসরি এই দিনটি বিশ্ব নৃত্য দিবস পালন করে । বিশ্ব নৃত্য দিবস প্রসঙ্গে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের দিনটির গুরুত্ত্বকে বুঝতে হবে । সুদূর প্যারিসের প্রত্যন্ত গ্রামে ১৭২৭ সালের ২৯ শে এপ্রিল জন- জর্জেস- নাভেরে জন্ম গ্রহন করেন —-এক মহান শিল্পী ফ্রেঞ্চ নৃত্যের বিশেষ পারদর্শী ছিলেন , এই মানুষটিকে বিশ্ব বরেণ্য ব্যালেট নৃত্যের প্রবাদ প্রতিম জনক বলাহয় , আর তারই জন্ম দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৮২ সালে আন্তর্জাতিক থিয়েটার সংস্থা (আই টি আই) র সহযোগিতায় ইউনেস্কো তাঁর প্রয়োগীক সৃজন শিল্পী সমন্বয় কমিটি এই দিনটিকে বিশ্ব নৃত্য দিবস হিসাবে ঘোষণা করে । প্রতিবছর ইউনেস্কো অন্তর্ভুক্ত দেশ গুলি এই দিনটি বিশ্ব নৃত্য দিবস হিসাবে উৎযাপন Read More …