The Gharanas of Kathak and its Historical Development – Joysree Biswas

Abstract   Kathak, one of India’s eight classical dance forms, has evolved through centuries, influenced by diverse cultural, religious, and socio-political movements. This paper examines the historical development of Kathak, tracing its transformation from a form of devotional storytelling in Hindu temples to a refined courtly art under Mughal patronage. The influence of the Bhakti movement and Sufism played a crucial role in shaping Kathak’s narrative depth, emphasizing its spiritual and expressive qualities. A key aspect of Kathak’s evolution is the emergence of distinct Gharanas, or stylistic schools, which reflect regional and historical influences. The study explores the four majors Gharanas—Lucknow, Jaipur, Benares, and Raigarh—each characterized by unique artistic techniques, rhythmic structures, and performance styles. These traditions, shaped by their respective socio-political contexts, contributed to Kathak’s rich and diverse heritage. The paper further investigates the shifting patronage of Kathak, detailing its decline during British rule when many traditional art forms suffered neglect. However, the post-independence Read More …

এসেছ প্রেম, এসেছ আজ কী মহাসমারোহে -শুভাশিস চৌধুরী

নাটক রক্ত করবী অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “রক্তকরবী”নাটকে মোহ আভরণে ঢাকা রয়েছে মূল প্রেমিক চরিত্র রঞ্জন।যাকে ভালোবেসে প্রাণ দিতে প্রস্তুত নন্দিনী।আর এই নন্দিনীকে পেতে আকুল যক্ষপুরের রাজা। যেই রঞ্জনকে আমরা মঞ্চে দেখতে পাই না,শুধু তার দু একটি সংলাপ শুনি,তা ও অন্য চরিত্রের মুখে,সেই চরিত্রই‌ রাজার সামনে কাল্পনিক ভাবে উপস্থিত হলে কী বলতে পারে তাই নিয়েই এই ভাবনা- “এসেছ প্রেম, এসেছ আজ কী মহাসমারোহে” রঞ্জন:- সকল গর্ব দূর করি দিব,তোমার গর্ব ছাড়িব না।(গান গাইতে গাইতে চলে) রাজা- ও কে যায়! রঞ্জন না!না না এ হতে পারে না।আমার সমস্ত অহংকার গর্ব আকাঙ্খা এই সামান্য একটা লোকের কাছে হেরে যেতে পারে না।কিছুতেই না।কে?কে যাও এই পথ বেয়ে। রঞ্জন? রঞ্জন-হ্যাঁ গো ঠিক ধরেছো।আমি সেই রঞ্জন।ঈশানী পাড়ার সেই মেয়েটি! যাকে পেতে তুমি আকুল! আমি তার পরম ধন। রাজা-রঞ্জন!তুমি জানো ?আমি নন্দিনকে – রঞ্জন-জানি, জানি, তুমি ওকে পেতে পাগল।ওর জন্য তুমি ফাঁদ পেতেছো এই যক্ষ ভুবন জুড়ে। রাজা-সব জান?সব জেনেও তুমি ঐ মরনপথ ধরে হেঁটে চলেছো?তুমি জানো না এর শেষ কোথায়? Read More …

পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ : কলকাতায় তবলার নবজাগরণের পথিকৃত – অপূর্ব বিশ্বাস

সারাংশ (Abstract):পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ (১৯০৯–১৯৯৭) ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এক বিশিষ্ট তবলাবাদক, শিক্ষক, সুরকার, গবেষক ও সাংস্কৃতিক দূত হিসেবে সুপরিচিত। তাঁর সৃজনশীল প্রচেষ্টা এবং গুরুশিষ্য পরম্পরার মাধ্যমে কলকাতায় তবলার এক নবজাগরণের সূচনা হয়। তিনি ফরুকাবাদ, লখনউ এবং পাঞ্জাব ঘরানার শৈলীসমূহকে একত্রিত করে এক নতুন বাদনরীতি গঠন করেন, যা তবলার একক পরিবেশনায় বিশেষ ভূমিকা রাখে। তবলাকে তিনি সঙ্গত যন্ত্রের গণ্ডি থেকে তুলে এনে একক বাদ্যযন্ত্ররূপে প্রতিষ্ঠা করেন। অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে সংগীত পরিচালক হিসেবে তাঁর অবদান তবলাকে প্রধান স্রোতের সঙ্গীতে এক অনন্য স্থান দিয়েছে। তাঁর শিষ্যগণ জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তবলার ঐতিহ্যকে বহন করেছেন। “তাহজিব-এ-মৌসিকি” নামক গ্রন্থে তিনি তবলা ও ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য নিয়ে গবেষণা করেছেন। পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কর্মজীবন কলকাতাকে তবলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে গড়ে তুলতে অসামান্য ভূমিকা পালন করেছে। মূল শব্দ (Key Words):পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, তবলা, কলকাতা, একক তবলা পরিবেশনা, গুরুশিষ্য পরম্পরা, তবলা ঘরানা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, সুরকার, সঙ্গীত গবেষক, অল ইন্ডিয়া রেডিও, সাংস্কৃতিক দূত, তাহজিব-এ-মৌসিকি। জ্ঞানবাবু একজন বিখ্যাত তবলাগুরু, সঙ্গীতগুরু, সঙ্গীত গবেষক, Read More …

রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে প্রাচীন ভারতীয় নাট্যতত্ত্বের প্রতিফলন – উদয় কর্মকার

সারসংক্ষেপ (Abstract in Bengali):রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যসমূহ যেমন চণ্ডালিকা, শ্যামা, ও চিত্রাঙ্গদা—এই সব কৃতিতে প্রাচীন ভারতীয় নাট্যতত্ত্বের সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। ভারতীয় নাট্যশাস্ত্র, বিশেষত ভরতমুনির নাট্যশাস্ত্র, আবহমান কাল ধরে শিল্পকলার নানা ধারাকে প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ এই তাত্ত্বিক ভিত্তিকে আধুনিক রূপ দিয়েছেন তাঁর নৃত্যনাট্যে। রস, ভাব, অঙ্গিক, সাত্ত্বিক ও বাচিক অভিনয়প্রকরণ, সংগীত ও নৃত্যের সম্মিলনে নির্মিত তাঁর কাব্যনাট্যগুলি প্রাচীন নাট্যতত্ত্বের রূপরেখাকে ধারণ করে সমকালীন ও মানবিক আবেগকে প্রকাশ করেছে। এই প্রবন্ধে আলোচিত হয়েছে, কীভাবে রবীন্দ্রনাথ তাঁর নৃত্যনাট্যে প্রাচীন নাট্যতত্ত্বের মৌলিক উপাদানসমূহ গ্রহণ করে, সেগুলিকে সময়োপযোগী করে রূপান্তরিত করেছেন এবং এক নতুন নাট্যভাষার সৃষ্টি করেছেন। এর ফলে তাঁর কাব্যনাট্যগুলি হয়ে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার এক সার্থক সংমিশ্রণ। সূচক শব্দ (Key Words in Bengali):রবীন্দ্রনাথ, নৃত্যনাট্য, ভারতীয় নাট্যতত্ত্ব, নাট্যশাস্ত্র, রসতত্ত্ব, ভাব, অভিনয়, ভরত, চণ্ডালিকা, শ্যামা, নৃত্যনাট্যচর্চা। ভারতীয় সংস্কৃতির ইতিহাসে “নাট্য” একটি অন্যতম মৌলিক ও গুরুত্বপূর্ণ শিল্পরূপ। ভরতমুনিররচিত নাট্যশাস্ত্র হলো এই ধারার প্রাচীনতম ও প্রামাণ্য গ্রন্থ, যা নাট্য সংগীত ও নৃত্যের একটি পূর্ণাঙ্গ তত্ত্ব প্রদান করে। নাট্যশাস্ত্রে ভরত নৃত্যকে মূলত তিন Read More …

কর্মের আনন্দযজ্ঞে রবীন্দ্রনাথ – ঋদ্ধি পান

গবেষক, বাংলা বিভাগ, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় চিঠিপত্র অষ্টম খণ্ডে রবীন্দ্রনাথের লেখা একটি চিঠি থেকে জানা যায় — “দেনা যে ক্রমে কত বেড়ে যাচ্ছে সে বলতে পারি নে। এদিকে আমাদের মাসহারা বহুকাল থেকে অর্দ্ধেক বন্ধ হয়ে আছে, কি করে যে শুধ্‌ব ভেবে পাই নে। আমার বয়সে আমি কখনো এমন ঋণগ্রস্ত এবং বিপদগ্রস্ত হইনি।” পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাংক স্থাপনের প্রসঙ্গটি এই চিঠিকে ঘিরে রয়েছে। এটি তাঁর অনন্য কীর্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিত্বের তথাকথিত সাহিত্যিকের মর্যাদা বোধ ঘুচিয়ে অন্য আরেক রবীন্দ্রনাথকে যখন চিনব তখন চলে আসবে তাঁর জমিদারি ব্যবস্থার নানা সংকল্প। কর্মের এই রবীন্দ্রনাথ পাঠকের কাছে বেশ দুর্লভ। ‘পল্লীপ্রকৃতি’তে রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন — “আজ আপনারা কবি রবীন্দ্রনাথকে নয়, তার কর্মের অনুষ্ঠানকে প্রত্যক্ষ করুন, দেখে লিখুন, সকলকে জানিয়ে দিন কত বড় দুঃসাধ্য কাজের ভেতরে আমাকে জড়িয়ে ফেলতে হয়েছে।” জমিদারী দায়িত্ব পালনের সময় থেকেই তাঁর এই কর্মের সাধনা শুরু। এক্ষেত্রে শিলাইদহ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই শিলাইদহ পর্বেই তিনি গ্রামের মানুষের কাছাকাছি আসেন এবং তাদের নানা সমস্যার বিষয় কাছ থেকে উপলব্ধি Read More …

রবীন্দ্রসংগীতে বিষ্ণুপুরী ঘরানার গায়কীর প্রভাব – নাঈমা পারভীন 

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রায় পাঁচ পুরুষের যে সংগীত চর্চার ব্যপ্তি ও ইতিহাস আছে তার এক গুরুত্বপূর্ণ নাম হলো রবীন্দ্রনাথ। ঠাকুরবাড়ির সংগীতরসিকরা যে শুধু কাব্যরসেই মজে ছিলেন তা নয় তারা শাস্ত্রীয় সংগীত বা রাগসংগীত ও গায়ন শৈলীর দিকেও বিশেষ নজর রেখেছিলেন তারই নিদর্শন হলো ঠাকুরবাড়িতে বিষ্ণুপুর ঘরানার চর্চা। যে ঘরানার গায়ন শৈলীর প্রভাব রবীন্দ্রনাথ সহ ঠাকুরবাড়ির অনেক সঙ্গীতরচয়িতার গানে পাওয়া যায়।বিষ্ণুপুর গুরু শিষ্য পরম্পরায় জোড়াসাঁকো ও রবীন্দ্রনাথের নামটি খুবই আলোচিত। কোন ঘরানার সংগীতের গায়ন কৌশল ও কন্ঠ চর্চা কেমন হবে ও কন্ঠের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এসব কিছু নির্ভর করে ওই ঘরানার কোথায় অবস্থিত, সংস্কৃতি কেমন, চিন্তাধারা, ঐতিহ্য এবং সর্বোপরী তাদের কন্ঠচর্চার ধরন। ধ্রুপদ সংগীত ইতিহাসে “বিষ্ণুপুর ঘরানা’ এমন একটি নাম যা প্রায় দুশো বছর পুরোনো সংগীত রীতি হিসেবে পরিচিত এবং অন্য ঘরানা থেকে  স্বতন্ত্র ও নিজস্ব রীতি হিসেবে ভারতীয় উচ্চাংগ সংগীত ইতিহাসে উল্লেখিত। কথিত আছে যে, বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় রঘুনাথের আমন্ত্রণে অষ্টাদশ শতকে সেণী ঘরানার বাহাদুর খাঁ ও পীর বকস বিষ্ণুপুরের দরবারে নিযুক্ত হয়েছিলেন এবং সেই Read More …

Reflection of Culture and Beauty in Bhupen Hazarika’s Musical Legacy -Dr. Shrabanika Changmai

Assistant Professor Dept. of Performing Arts Majuli University of Culture Email : shrabanikachangmai@gmail.com Abstract : Music has been an integral part of human life and has been functioning at various levels from prayer to entertainment. It has taken man to spiritual heights, it has eased the pressure of a man’s relentless labour and its has given expression to emotions and creativity. Music is supposed to be the most abstract art form available in the world. The place of painting and poetry comes after music in subsequent manner in terms of abstraction. There is no doubt that some amount of decay has set in as far as present day modern songs are concerned. In the past years, the artistes and music composers used to create the taste pattern of listeners. Modern songs of today are composed by pressure from outside rather than feelings from within. A music composer must have power to improvise and experiment with Read More …

রবীন্দ্রনৃত্যনাট্যের নায়িকাচিত্রণে নাট্যশাস্ত্রদর্শিত অষ্টনায়িকার বিন্যাস – ডঃ অরিজিৎ গুপ্ত

সহকারী অধ্যাপক সংস্কৃত বিভাগ দ্বিজেন্দ্রলাল কলেজ “তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্যগগনবিহারী। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা- তুমি আমারি, তুমি আমারি, মম অসীমগগনবিহারী” রবীন্দ্রনাথের বিভিন্ন নৃত্যনাট্যগুলিতে বিভিন্ন অবস্থা এবং বিভিন্ন প্রসঙ্গে আমরা বিভিন্ন মুখ্য নারী চরিত্র অর্থাৎ নায়িকাদের বর্ণনা পাই। ভারতীয় কাব্যশাস্ত্রে নায়িকার যে বৈশিষ্ট্যগুলি আলঙ্কারিককর্তৃক নির্দিষ্ট হয়েছে, সেগুলি যেন কবিহৃদয়ের অন্তস্থলেই লুক্কায়িত ছিল, যা্র সাথে তিনি তাঁর কল্পনাকল্পিকার স্পর্শে সৃষ্টি করে গেছেন সমগ্র গীতবিতানের শতাধিক গান। প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে প্রাণসত্তার আরোপই কবিহৃদয়ের একান্ত মেধার ফসল। তাঁর নৃত্যনাট্যের নায়িকারা তাই বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মনঃস্থিতির প্রকাশ করেছে। সংস্কৃত সাহিত্যশাস্ত্রের ইতিহাসে পথিকৃৎ রূপে ভরতমুনির নাট্যশাস্ত্র গ্রন্থে কাব্যের বিভিন্ন নায়িকার বৈশিষ্ট্য ভেদ এবং রূপায়ণ বিস্তারিত ভাবে চিত্রিত হয়েছে। নৃত্যনাট্যগুলির প্রত্যেকটি সাধারণতঃ নায়িকাপ্রধান। চরিত্র আর ঘটনার প্রয়োজনে যথাযথ পুরুষচরিত্রের সংযোজন ঘটেছে। প্রসিদ্ধ ও কল্পিত উভয়বিধ নায়িকাচরিত্র চিত্রিত হয়েছে নৃত্যনাট্যগুলিতে। যদিও, বিভিন্ন নায়িকাদের মধ্যে মুখ্য বৈলক্ষণ্য বিদ্যমান, তবু, নানা অবস্থায় গুণমুগ্ধ নায়িকার হাবভাব এবং ক্রিয়াকলাপ রবীন্দ্রনাথ তাঁর বিভিন্ন নৃত্যনাট্যগুলিতে অবারিত ভাবে চিত্রিত Read More …

The Portrayals of Women in Indian Classical Music: A critical analysis of song-texts of Khayāl – Dr. Bilambita Banisudha

Associate Professor and Head Department of Music Sikkim University Abstract: This research proposal critically examines the portrayal of women in Indian music, with a particular focus on the song texts of Khayāl. Through a detailed analysis of lyrics, the study explores recurring themes, gender stereotypes, and the evolving roles of women as depicted in Khayāl compositions. By tracing the historical context and societal influences that have shaped these portrayals, the paper highlights how traditional and contemporary narratives reflect broader cultural attitudes toward women. Additionally, the contributions of female musicians and composers are investigated to understand their impact on the representation of women in this classical music tradition. The analysis also considers the effects of globalization and cross-cultural influences on these portrayals. The findings reveal a complex interplay between tradition and modernity, shedding light on the ongoing transformation of gender dynamics within Indian music. This study aims to contribute to the broader discourse on gender and Read More …

The Sound of Nature: Music, Environment, and Our Ecological Bond – Brintali Acharya

Nature and music have a deep and complex relationship that spans ages and cultural boundaries. The sounds of nature, such as the rustle of leaves or the flow of rivers, serve as the basis for the musical world for many people. The rhythms of nature have always served as a source of inspiration for human civilisation, from prehistoric tribal communities to contemporary music festivals, bridging the gap between the natural world and artistic expression. On the other hand, music has influenced our emotional and cultural reactions to the environment, as well as how we view and engage with nature. The relationship between music and nature is deeply ingrained in human evolution and goes beyond simple symbolism. Primitive humans lived in harmony with nature and were sensitive to its sounds. These sounds were eventually integrated into the evolution of musical traditions, resulting in a mutually beneficial link between the two. A deeper comprehension of how sound Read More …