আটের দশক: মেধাকেন্দ্রিক ভাষাসচেতন কবি অলোক বিশ্বাস – ড. ঋদ্ধি পান
RIDDHI PAN PDF আটের দশক মেধাকেন্দ্রিক ভাষাসচেতন কবি অলোক বিশ্বাস সারাংশ: নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শ না থাকার দরুণ আটের দশকের কবিরা ব্যক্তিগত পরিসরে একইসময়ে ভিন্ন ভিন্ন স্বর নির্মাণ করেছিলেন কবিতায়। একইসঙ্গে পূর্ববর্তী উত্তাল সময়ের থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া তাকে ক্রমাগত আত্মমুখী করেছিল। এই আত্মমুখীনতা কোনো সমাজ বিচ্ছিন্নতা নয়, কোনো আন্দোলন নয়। বাংলা কবিতার একটি বিস্তৃত পরিসর ব্যক্তিগত ভাবনায় চলে আসে। তাই আটের দশকের কবিতা অতীত এবং ভবিষ্যতের কবিতার সংযোগ স্থাপন করেছে। ভাষা প্রকরণ, বিষয় প্রকরণের বৈচিত্রময়তা কবিতাকে নতুন করে ভাবিয়েছিল। অলোক বিশ্বাসের মতো একজন কবি আটের দশকে তাঁর কবিতায় এই মেধানির্মাণের কাব্যভাষার কাজটি খুব সুদৃঢ় করে তৈরি করেছিলেন। বিষয়ান্তর, অপর ভাষা, প্রথাবিরুদ্ধ কথন হয়ে উঠেছিল কবিতার ভাষা। মূল প্রবন্ধ: ষাটের দশকের কবি অনন্ত দাশ তাঁর ‘আশির কবিতা: ভাষাবদলের কবিতা’য় বলেছেন – “আশির কবিতায় রীতি ও ভাষাবদলের স্বাতন্ত্র্য চোখে পড়ার মত। আশির স্বাতন্ত্র্যচিহ্নিত এই কবিরা মূলত ‘কবিতা ক্যাম্পাস’ পত্রিকাকে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ হয়েছেন। শব্দের সচেতন ব্যবহার, নতুন শব্দ ও শব্দজোড় সৃষ্টির মাধ্যমে বাংলা কবিতার ধারাবাহিকতার অবসান Read More …