উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীতে সুনির্দিষ্ট কয়েকটি রাগের দার্শনিক বিশ্লেষণ-ড. ছায়া রানী মন্ডল
শাস্ত্রীয় সংগীত বিভাগ, সংগীত ভবন, বিশ্বভারতী Abstract ভারতীয় দর্শন ও সংগীত এক অবিচ্ছেদ্য সম্পর্কের মাধ্যমে যুগযুগান্তর ধরে মানব সমাজে প্রবাহিত হয়েছে। দর্শনের মূল প্রশ্ন জগৎ, আত্মা এবং পরমতত্ত্বকে কেন্দ্র করে গড়ে উঠলেও, সংগীত সেই প্রশ্নগুলিকে মানবিক অনুভূতির স্তরে উপস্থাপন করেছে। বিশেষ করে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীতে রাগ চর্চার মধ্য দিয়ে সামাজিক ও আধ্যাত্মিক দুই দিকের সুষম সমন্বয় লক্ষ্য করা যায়। রাগ শুধুমাত্র সুর বা ছন্দের সমষ্টি নয়, বরং একটি অভিজ্ঞতাজাত বিমূর্ত রূপ, যা শ্রোতা ও শিল্পীর মধ্যে ভাবের সেতুবন্ধন গড়ে তোলে। এই নিবন্ধে আলোচিত হয়েছে ভারতীয় দর্শন ও সংগীতের আন্তঃসম্পর্ক, সংগীতের সামাজিক ও আধ্যাত্মিক তাৎপর্য, রাগের ধ্যানরূপ ও তার দর্শনশাস্ত্রীয় ব্যঞ্জনা। একই সঙ্গে বিভিন্ন রাগের সময়, রস ও ভাব প্রকাশের ভিন্নতা এবং সেগুলির মাধ্যমে জীবনচেতনার পূর্ণতা অর্জনের দার্শনিক অভিপ্রায় ব্যাখ্যা করা হয়েছে। মূলত সংগীতকে “Universal Language” হিসেবে বিবেচনা করে এখানে তুলে ধরা হয়েছে যে, শিল্পকলার শেষ নেই; বরং এটি এক অনন্ত সাধনার পথ, যা মানুষকে সীমা অতিক্রম করে অসীমের অনুভূতির Read More …