Scenography in Indian Theatre: Sharing Aesthetics of Light and Sound

Dr. Gagandeep, Assistant Professor, Department of Drama. Rabindra Bharati University, Kolkata Abstract In Indian theatre, Scenography may be new as a term; but surely not as a concept. The centrality of light and sound in a theatre performance has always been accepted but the unified approach has often been avoided. The paper argues for the idea of that forgotten unified approach comparing the individual aesthetics of the two important elements of performance making, light and sound. This comparison tries to underline the shared space of the aesthetics of these two elements in the process of making of a performance. Transgressing the boundaries and entering the shared space of performance making, with logical sensitivity of course; paves the way towards an enriched performance.     Keywords Theatre, Scenography, Light, Sound, Aesthetics, Performance  ‘The term scenography is of Greek origin (skēnē, meaning ‘stage or scene building’; grapho, meaning ‘to describe’) originally detailed within Aristotle’s Poetics as Read More …

পৌণ্ড্র, নমঃশূদ্র ও রাজবংশী জনগোষ্ঠীর শিক্ষা ও সমাজ চেতনা ১৮৫৭-১৯৪৭

ডঃ শ্যামা প্রসাদ মন্ডল মানবসভ্যতার আদি কাল থেকে ভারতীয় সমাজ শ্রেনী, বর্ণ ও কৌমে বিভক্ত ছিল। তাই তাদের ধর্মবিশ্বাস ও সংস্কারও বিভিন্নরুপে বর্তমান। তবে সময়ের দীঘ্য যাত্রাপথে বিভিন্ন ধর্মবিশ্বাস ও সংস্কারের জনগোষ্ঠী পারস্পারিক মিলন ও বিরোধের মধ্য দিয়ে সমন্বয়ের পথে অগ্রসর হয়। হিন্দুধর্ম প্রভাবিত ভারতবর্ষে যে ধর্মসাধনা তা আর্য এবং অনার্য এই দুই ধর্মসাধনার মিলন রূপ। বস্তুত ভারতীয় ধর্মসাধনায় বিভিন্ন সাংস্কৃতিক প্রভাব পরিলক্ষিত হয়। আর্য ব্রাহ্মণ বা বৌদ্ধ ধর্ম প্রচারোকেরা পারস্পারিক বোধ ও সমন্বয়ের মধ্য দিয়েই তাদের ধর্মসাধনা ও ধর্মবিশ্বাস প্রচার করেছিলেন। প্রাক-আর্য অধিবাসীরা কখনই তাদের ধর্মসাধনা ও ধর্মবিশ্বাস আর্য ব্রাহ্মণ্য বা বৌদ্ধ ধর্মের প্রবাহে বিসর্জন দেয়নি। চলমান আর্য প্রভাব স্বীকৃতি লাভ করললেও তার মধ্যেই অনার্যরা তাদের ধর্মবিশ্বাস ও সংস্কৃতি চর্চা করেছিলেন এবং ক্রমে ক্রমে তা ভারতীয় সংস্কৃতির চলমান প্রবাহের অঙ্গীভূত হয়েছে কখনও অবিকৃত রূপে আবার কখনও বিবর্তিত রূপে, যে প্রকৃয়া আজও প্রবাহমান। ঐতিহাসিক নীহার রঞ্জন রায় তাঁর ‘বাঙ্গালির ইতিহাস’ গ্রন্থে লিখেছেন বাঙ্গালীর ধর্মকর্মের গোড়াকার ইতিহাস হইতেছে রাঢ়-পুণ্ড্র-বঙ্গ প্রভৃতি জনপদের Read More …

ভাব ও সুরের মেলবন্ধনে রবীন্দ্রনাথের গান

ড.শ্রাবণী সেন সঙ্গীতের দুটি অংশ – ভাব ও রূপ অর্থাৎ বাণী ও সুর। বলা যায় সেই বাণী ও সুরের সমানুপাত থেকে শুদ্ধসঙ্গীতের সৃষ্টি। বাণী ও সুরের সমানুপাতের সঙ্গে মিশে থাকে তাল ও লয় এবং গায়কের নিজস্ব ঢঙ। গায়কের যথেচ্ছ সুরবিহারের ফলে গানের ভাব তথা বাণী তার আপন ভাবরসের মহিমা হারাতে পারে। এই প্রবণতার কথা মনে রেখেই রবীন্দ্রনাথ রাগরাগিণীর দাপট থেকে গানের ভাবকে মুক্তি দিতে সচেষ্ট ছিলেন তাঁর সমগ্র গীতরচনার সু্দীর্ঘ পর্বে। ফলে একমাত্র রবীন্দ্রসঙ্গীতে ভাবের এক নির্দিষ্ট অভিমুখ স্পষ্টভাবে চিহ্ণিত করা সম্ভব। রবীন্দ্রনাথের গানে প্রচ্ছন্ন আছে তাঁর মনের ইতিহাস। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, প্রথম বয়সে তাঁর গান রচনা ছিল ‘ভাব বাৎলানোর জন্য’ আর পরবর্তী যে সব গান তা ‘রূপ দেবার জন্য’। বলা যায় রবীন্দ্রনাথের গানের জীবন অনেকটাই জড়িয়ে গেছে শেষের দিকে শান্তিনিকেতনের নাচ আর গানের দলের সঙ্গে৷ সংগীত ভবন আর কলাভবনের যৌথ প্রেরণায়  ভাব ও রূপের চর্চা, নতুন নতুন গানের সঙ্গে নাচের লাবণ্য মেশা অভিনয়, নৃ্ত্যনাট্যের সদ্যতন উৎসার এবং তাতে Read More …

Portrayal  of  Information  Communication  Technology  in Empowering  Rural  Female  Laboure’s  in  Agricultural Field

Sayantika Ghosh, SACT, Gobardanga Hindu College, Ph.D. Research Scholar, RBU. “ New Technology is not good or evil in and of itself. It’s all about how people choose to use it ”1     – David Wong                                                                                                                      The term ‘ICT’ denotes ‘Information Communication Technologies’. Accessing of information through telecommunication is the technology referred by ICT. It mainly focuses on communication technologies, which includes Internet, Wireless network, cell phones and other communication medium. It is a system that allow people to interact in the real-time with each other in different countries by using technologies like instant messaging app like WhatsApp, hike, skype, lite messenger, Facebook, line, etc. Thus ICT helps in promoting and distributing new and existing information and knowledge which is communicated within different sector. Thus ICT spreads information and knowledge about farming in the agricultural sector. Since information is most important for facilitating agricultural and rural development and bringing about social Read More …

তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব যেথায় বেসুর বাজে নিত্য : আমার গুরুপ্রণাম

ড. রাজশ্রী ভট্টাচার্য , বেঙ্গল মিউজিক কলেজ শিল্পীজীবনের গোড়ার কথাটি শিক্ষা; শিল্পবিষয়টিকে ভালো করে জানতে বুঝতে শেখা, তার মূল ভাবের অধিগ্রহণ। সেই শিক্ষার ভিত্তি শৈশবেই। মনের নরম মাটি গড়েপিটে তোলেন প্রণম্য শিক্ষকগণ। লেখাপড়া শেখানোর পাশে পাশে তাদের জন্যে “নানা বিদ্যার আয়োজন” (জীবনস্মৃতি/ রবীন্দ্রনাথ ঠাকুর/ বিশ্বভারতী)— শিল্পীর জীবনগঠনে শিক্ষাগুরুর অবদান ভোলার নয়। এ কথা মনে করেই আজ আমার মতো এক অর্বাচীন শিক্ষার্থীর গুরুবন্দনার দিন। গুরুকে স্মরণের পুণ্যলগ্ন। অগ্রেতে বন্দনা করি গুরুর চরণ ।। (লোকায়ত সংগ্ৰহ) সবার আগে প্রণাম নিও বিদ্যাসাগর মশাই । প্রণাম নিও বেথুন সাহেব । প্রণাম নিও সে যুগের পিতৃ-প্রতিম সকল গুণীজন। আর প্রণাম নিও সকল কালের বাংলার মায়েরা। তোমাদেরই জন্যে আজ এত স্পর্ধাভরে’ দু চার কথা লিখতে বলতে পারার সাহস আর শক্তি অর্জন করেছি, কলমে দু কথার যোগান এসেছে। নইলে, কবেই সতী হয়ে শেষ হতুম। (প্রসঙ্গ সূত্র : করুণাসাগর বিদ্যাসাগর/ ইন্দ্র মিত্র/ আনন্দ পাবলিশার) এ আমার একার কথা নয়। ১৭৫ বছরের একটা স্কুল। সম্মানের শ্রদ্ধার আর প্রাণ ভরা Read More …