মণিপুরী নৃত্যের জগতে গুরু দেবযানী চলিহার অবদান
Ahana Chakraborty Research scholar Department of Rabindra Sangi ,Dance and Drama Sangit Bhavana, Visva Bharati University e-mail id – mouchakrabortybolpur@gmail.com শ্রীমতী দেবযানী চলিহার জীবনযাপন সম্পর্কে জানলে স্পষ্টতই বোঝা যায় যে তাঁর মধ্যে সুন্দরভাবে লালিত হয়েছে অসমিয়া, বাংলা ও মণিপুরী সংস্কৃতি ৷ আসামের শিবসাগরে চলিহা পরিবারের বসতি স্থাপনের পর্বটি শুরু হয়েছিল শ্রীমতী চলিহার পিতামহ শ্রী কালীপ্রসাদ চলিহার হাত ধরে৷ কর্মসূত্রে যিনি ছিলেন একজন স্বনামধন্য আইনজীবী। কালীপ্রসাদ চলিহার চার পুত্র ও পাঁচ কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান যাদবপ্রসাদ চলিহাই হলেন শ্রীমতী দেবযানী চলিহার পিতা। কর্মসূত্রে যিনি আসাম এবং কোলকাতা উভয় স্থানেই যাতায়ত করতেন৷ শ্রীমতী দেবযানী চলিহার জন্ম থেকে অর্থাৎ ১৯৩৪ সাল থেকে ১৯৪৬ প্রায় একযুগ সময়ের মধ্যে লক্ষ্য করেছি, চারটি স্থানকে কেন্দ্র করে সমস্ত ঘটনাচক্র সজ্জিত৷ ১৷ শিবসাগর ২৷ করঙ্গানি চা বাগান ৩৷ কোলকাতা ৪৷ শান্তিনিকেতন একদম প্রাথমিক ছ’টা বছরে শৈশবে শিবসাগর এবং করঙ্গানি চা-বাগানে থাকার সময় দেখা যায় মূলত দুই ধরনের নাচ দেখে তাঁর কেটেছে৷ (১) চা-বাগানের যে সাঁওতালি শ্রমিকরা Read More …