ভাদু গান, ভাদু নাচ : আদিবাসী পরব থেকে সাধারণের লোক উৎসব
দেবাশিস মণ্ডল বাংলার রাঢ় অঞ্চলে যেসব লোক উৎসব ব্রত ও ধর্মীয় অনুষ্ঠান সাধারণভাবে বেশিরভাগ মানুষ পালন করে থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো ভাদু উৎসব। প্রধানত পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলায়, বর্ধমান জেলার পশ্চিম অংশে এবং ঝাড়খণ্ড রাজ্যের কিছু অঞ্চলে ভাদু উৎসব হয়ে থাকে। ভাদ্র মাসের প্রথম দিন থেকেই এই উৎসবের সূচনা হয়। বাড়ির কুলুঙ্গি পরিষ্কার করে গোবর জল দিয়ে নিকিয়ে সেখানে একটি পাত্রে কিছু ফুল, বিভিন্ন গাছের লতা পাতে দিয়ে ভাদুর বিমূর্ত রূপ প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন সন্ধ্যায় ফুল, ও ফলমূল দিয়ে নিবেদন করা হয়। ভক্তি ভরে প্রণাম করা হয় ভাদু কে। সারা মাস ধরে ভাদু পুজো র বিশেষ রীতি পালন করে মাসের সংক্রান্তিতে ভাদুর বিমূর্ত কাঠামো, উপকরণ বা মূর্তি বিসর্জন দেওয়া হয়। ভাদ্র মাসের প্রথম দিনটিতে ভাদুর আগমনী গান গাওয়া হয়। ভাদুর বিমুর্ত রূপ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মেয়েরা ভাদুর আগমনী গান গায়- আমার ঘরকে ভাদু এলেন কুত্থাকে বসাবো, পিয়াল গাছের তলায় আসন পাতাবো না না Read More …