বনসাই
ডঃ আশিস চক্রবর্ত্তী আমার এই লেখাটা শুধু লিখতে হবে বলে লিখছি তা একদম ই নয়। এটার পেছনে আমার একটা ব্যাক্তিগত তাগিদ আছে, তাই এক রকম দায়িত্ববোধ থেকেই কলম ধরলাম বলতে পারেন। প্রেক্ষাপট – সমাজ আর বিষয়টা সঙ্গীত কেন্দ্রীক হলেও লক্ষ্যটা মানুষের জীবনের মৌলিক চাওয়া পাওয়ার দিকেই ইশারা করছে। এতে কিছু প্রশ্ন আছে, কিছু আর্জি আছে, সবই বাস্তবতার নিরীখে। আর কি আছে বা নেই সেটা না হয় আপনারাই বিচার করবেন। তবে এতটকু বলে রাখি যে লেখার মধ্যে যা উল্লেখিত হবে তা একান্তভাবেই আমার জীবন ও ব্যাক্তিগত বোধ দিয়ে অনুভূত। আমরা সঙ্গীত শুনি, দেখি, অনুভব করি, আনন্দ করি, উল্লাসে ভেসে যাই, ডুবে যাই কোনো ব্যথার দ্যোতানায়, অথবা হয়ত আরও অনেক কিছু কিন্তু এগুলো শুধুই কিছুমাত্র বিশেষ সময়ে বিশেষ অনুভুতির বহিঃপ্রকাশ। বাস্তব জীবনের চাওয়া পাওয়া এদের বেশীক্ষন বাঁচতে দেয় না, দিলে হয়ত এই লেখাটার দরকার ই হত না। বাস্তবতা অন্য কথা বলে । শুনতে হয়ত অদ্ভুত শোনাচ্ছে। আমি হঠাৎই বা সঙ্গীত কে টেনে আনলাম কেন আর খামোখা সঙ্গীত Read More …