উনিশ শতকের বাংলায় ‘বাবুয়ানার’ ইতি-বৃত্তান্ত- সঞ্জয় দাস
সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, বান্দোয়ান মহাবিদ্যালয় সারসংক্ষেপ– ঊনিশ শতকের বাংলায় ‘বাবু’ সম্প্রদায়ের উত্থান ও পতন বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাসে একটি বিশেষ পর্যায়। মূলত কোলকাতা বাণিজ্য-নগরীর উত্থানের সাথে সাথে, ইংরেজ বনিক ও শাসক শ্রেণির সহযোগি হিসেবে এই শ্রেণির উত্থান ঘটে। চিরস্থায়ী ভূমি বন্দোবস্তের ফলে বাংলার পুরাতন জমিদার শ্রেণি ক্ষমতা হারায় ও নিলামে ওঠে তাদের জমিদারি। সেখানে ইস্টইন্ডিয়া কোম্পানির আমলে তাদের সহযোগি হিসেবে ব্যবসা বাণিজ্য করে হঠাৎ ধনী হয়ে ওঠা ‘চতুর ফড়িয়া-ব্যবসায়ী’ শ্রেণি সেই নিলামে ওঠা জমিদারি কিনে নতুন জমিদার হয়ে ওঠেন। কিন্তু তারা বসবাস শুরু করেন কোলকাতায়। তারা ছিলেন তাদের জমিদারিতে অনুপস্থিত জমিদার, তাদের হয়ে জমিদারি দেখাশোনা করতেন দেওয়ান, নায়েব-গোমস্তারা। সমসাময়িক কোলকাতার নাগরিক সমাজে সেই নয়া জমিদার-ব্যবসায়ীদের সেই অভিজাত গোষ্ঠী নিজেদের বিলাস-ব্যাসনে, আমোদ-ফুর্তিতে ইংরেজদের অনুকরণে, চাল-চলনের প্রচেষ্টায় ‘বাবু’ বলে খ্যাতির অধিকারী হয়েছিলেন। আধুনিক যুগে আসার অব্যবহিত পূর্বের বা বলা যেতে পারে সেই সন্ধিক্ষণের সময়টাকে বাংলায় বাবু সংস্কৃতির সময় বলে ধরে নেওয়া যেতে পারে। লটারিতে পাওয়া বিপুল অর্থের অধিকারীর ন্যায় খুব অল্প সময়ে ধনী হয়ে Read More …